ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় বিএডিসি কর্মীদের কর্মবিরতি,সার সরবরাহ বিঘ্নের শঙ্কা

ছবি: প্রতিনিধি

বগুড়ায় বিএডিসি কর্মীদের কর্মবিরতি,সার সরবরাহে বিঘ্নের শঙ্কা বেতনগ্রেড অবনমন ও পদোন্নতিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে সারাদেশের মতো বগুড়াতেও কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনানী বিএডিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এতে বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার, যুগ্ম পরিচালক উৎপল কুমার সাহা, উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিএডিসি কর্মকর্তারা জানান, অর্থ বিভাগের সাম্প্রতিক আদেশে বিভিন্ন পদে বেতনগ্রেড এক ধাপ কমানো এবং পদোন্নতির ক্ষেত্রে চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। এতে দীর্ঘদিনের পদমর্যাদা ও পদোন্নতির সুযোগ সংকুচিত হবে বলে তাদের অভিযোগ। এদিকে আমন মৌসুমে এ কর্মসূচি চলায় সার সরবরাহ ও বিতরণ কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। 

কর্মকর্তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে পূর্ণাঙ্গ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’-এর দিকেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের দাবি, অর্থ বিভাগের নতুন আদেশ বাতিল করে আগের বেতনগ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহাল করতে হবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় বিএডিসি কর্মীদের কর্মবিরতি,সার সরবরাহ বিঘ্নের শঙ্কা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x