ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত

ছবি: প্রতিনিধি

নাটোর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা মৎস্য অফিস, নাটোরের সহযোগিতায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মাছের পোনা সরবরাহ ও সহযোগিতার জন্য নাটোর জেলা মৎস্য বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাছের পোনা অবমুক্তকালে নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x