ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

রাবি শিক্ষার্থীদের বানানো এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের হিসাব

একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগের বিল, মিটারের ব্যালেন্স ও ব্যবহারের হিসাব একসঙ্গে দেখার সুবিধা নিয়ে ‘BillBoard’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের তিন শিক্ষার্থী।

অ্যাপটির প্রধান ডেভেলপার হিসেবে কাজ করেছেন রাবির CSE বিভাগের শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিফ ইসলাম এবং নির্মাতা অন্য দুই শিক্ষার্থী হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের সুজন প্রধান ও নাজমুল হাসান।

তারা ‘Butterfly Devs’ নামে একটি ডেভেলপমেন্ট টিমের মাধ্যমে অ্যাপটি তৈরি করেছেন। টিমটিতে রাবির CSE বিভাগের শিক্ষার্থীরা কাজ করেন। 

নির্মাতারা জানান, বর্তমানে অনেক ব্যবহারকারীর একাধিক বাসা, মেস, অফিস কিংবা পরিবারের বিভিন্ন সদস্যের নামে একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগের বিল, মিটারের ব্যালেন্স ও ব্যবহারের তথ্য জানতে আলাদা আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়। এতে সময়ের পাশাপাশি কোনো মিটারের ব্যালেন্স কমে যাওয়া বা বিল পরিশোধের বিষয়টি ভুলে যাওয়ারও আশঙ্কা থাকে।

এই সমস্যা সমাধানে BillBoard তৈরি করা হয়েছে।

অ্যাপটিতে ব্যবহারকারীরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (NESCO) প্রিপেইড ও পোস্টপেইড মিটার, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (DESCO) প্রিপেইড মিটার, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (PGCL) গ্রাহকেরা বকেয়া বিল, সর্বশেষ বিল পরিশোধের তথ্য, বিলের মাস ও গ্রাহকসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।

অ্যাপটিতে প্রতিটি মিটারের আলাদা নাম দেওয়ার সুযোগও রয়েছে। ফলে একই অ্যাপে একাধিক সংযোগ যুক্ত থাকলেও ‘বাসার মিটার’, ‘অফিস’ বা ‘মেস’সহ পছন্দের নামে সেগুলো আলাদা করে রাখা যাবে।

প্রধান ডেভেলপার আকিফ ইসলাম বলেন, "অ্যাপটি তৈরির ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ ও গ্যাস বিল ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত এবং ব্যবহারবান্ধব করা। বিশেষ করে যেসব ব্যবহারকারী নিয়মিত একাধিক মিটারের ব্যালেন্স, বিদ্যুৎ ব্যবহার কিংবা বিলের তথ্য পর্যবেক্ষণ করেন, তাদের জন্য একই জায়গা থেকে এসব তথ্য দেখার সুবিধা তৈরি করাই ছিল অ্যাপটির অন্যতম উদ্দেশ্য।"

আরেক নির্মাতা নাজমুল হাসান বলেন, "ব্যবহারকারীর তথ্য কোনো ক্লাউড বা তৃতীয় পক্ষের সার্ভারে যেন না যায়, আমরা সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। একারণে অ্যাপটি ব্যবহারের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি বা আলাদা করে লগইন করতে হবে না। স্থানীয়ভাবে তথ্য সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।"

রোজিলা খাতুন নামে এক ব্যবহারকারী বলেন, "একাধিক বিদ্যুৎ ও গ্যাস মিটার ম্যানেজ করার জন্য অ্যাপটি বেশ কার্যকর। ইন্টারফেস খুব সহজ ও ব্যবহারবান্ধব। বিশেষ করে একাধিক মিটারের ব্যালেন্স, বিল ও ব্যবহারের হিসাব রাখার সুবিধাটি অনেক কাজে লাগে।"

অ্যাপটি গুগল প্লে স্টরে পাওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে অ্যাপটিতে আরও নতুন সুবিধা যোগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান নির্মাতারা।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাবি শিক্ষার্থীদের বানানো এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের হিসাব

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x