নেত্রকোনার দুর্গাপুরে খিঁচুনি রোগে আক্রান্ত তিন বছরের শিশু রায়হানা আক্তারের চিকিৎসার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সাংসদ ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। বৃহস্পতিবার বিকালে ওই শিশুটির বাসায় গেলে খিঁচুনির এমন দৃশ্য খুব হৃদয় কাপন ধরেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের বাসিন্দা মাওলানা রোকনুজ্জামান ও তাসলিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা সন্তান রায়হানা আক্তার। শিশুটি দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছে। তার চিকিৎসার জন্য নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে।
রায়হানার বাবা মাওলানা রোকনুজ্জামান পেশায় মাদরাসা শিক্ষক। মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের সঞ্চিত অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটির চিকিৎসা অব্যাহত রাখতে আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
রায়হানার মা তাসলিমা আক্তার বলেন, “মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা ব্যারিস্টার কায়সার কামালসহ সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।”
শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পেলে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া সহজ হবে।
স্থানীয়রা জানান, সারাক্ষণ অসুস্থ শিশু রায়হানার খিঁচুনি ভাব থাকে। সন্তানের কষ্ট দেখলে পিতা-মাতা হিসেবে সত্যি সত্যি খুব ব্যতিত হই। খুব কষ্ট হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা সহায় হোন। চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।