ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি ছাড়ার হুমকি,থানায় জিডি

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৬৯)

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৬৯)-কে বসতভিটা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নম্বর: ৩৯৮।

গত ৮ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় করা জিডিতে ফাতেমা বেগম উল্লেখ করেন, তিনি দুর্গাপুর উপজেলার থাওশালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ের জামাই মো. বাবুল মিয়া দীর্ঘদিন ধরে তাঁর বসতভিটা ও জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করছেন। 

জিডিতে ফাতেমা বেগম আরও বলেন, আমি বিধবা এবং ৪ মেয়ে রয়েছে। কোনো ছেলে সন্তান নেই। এ অবস্থায় ওই ব্যক্তি তাঁর বাড়ি ও জমি দখলের চেষ্টা করছেন।

অভিযোগে বলা হয়, ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মো. বাবুল মিয়া তাঁকে হুমকি দিয়ে বলেন, ওই বাড়ি-ভিটা তাঁর এবং সেখানে কেউ এলে তাদের ‘খুন করে ফেলা হবে’। এমন হুমকির পর থেকে তিনি ও তাঁর মেয়েরা নিজেদের বসতবাড়িতে যেতে ভয় পাচ্ছেন।

ফাতেমা বেগমের অভিযোগ, অভিযুক্তের ভয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, “আমি একজন অসহায় বিধবা বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য'র স্ত্রী।  নিজের বসতভিটায় থেকেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি আমার ও পরিবারের নিরাপত্তা বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই।”

অভিযুক্ত মো. বাবুল মিয়ার হুমকির দেয়ার বিষয়টি  মুঠোফোনে জানতে চাইলে কল রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

এ বিষয়ে দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়ি ছাড়ার হুমকি,থানায় জিডি

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x