ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আনসার-ভিডিপি (পুরুষ) ২য় ধাপ প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম

ফাইল ফটো

মেসন (রাজমিস্ত্রি), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার প্রশিক্ষণের আনসার-ভিডিপি (পুরুষ) ২য় ধাপের প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৬০ দিনব্যাপী মেসন (রাজমিস্ত্রি), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার প্রশিক্ষণ, আনসার-ভিডিপি (পুরুষ) ২য় ধাপ উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, গাজীপুর এবং আনসার ও ভিডিপি জেলা কার্যালয়, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নওগাঁসহ মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর কর্তৃক গঠিত বাছাই কমিটি নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে এ বাছাই কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আনসার-ভিডিপি (পুরুষ) ২য় ধাপ প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x