ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi।

২৯ সেপ্টেম্বর ২০২৬ উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উভয় দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আজ ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x