ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নলডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ছবি: প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

আলোচনা সভায় বক্তব্য দেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রকিবুল হাসান সুজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ।

সভায় বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং পরিবার ও সমাজে প্রবীণদের যথাযথ যত্ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়াতে হবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x