ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় ডিসি অফিসে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল

ছবি: প্রতিনিধি

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।

একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে সভা থেকে বেরিয়ে যান জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। পরে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশার অনুরোধে তারা আবার সভায় যোগ দেন।

সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় উপজেলা পর্যায়ের চার থেকে পাঁচজন পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি বক্তব্য দেন। এরপর পূর্বনির্ধারিত অন্য একটি কর্মসূচির কথা উল্লেখ করে সভার আলোচনা সংক্ষেপ করার কথা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। পরে রাজনৈতিক নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের অনেকে তাদের এলাকার পূজাসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ কয়েকজন নেতা সভা থেকে বেরিয়ে যান।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ডিসি অফিসে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x