ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে যাত্রীবাহী বাসে মিলল ১৪০০ পিস ইয়াবা

ছবি: প্রতিনিধি

নাটোরে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-নাটোর মহাসড়কের বেগম খালেদা জিয়া কলেজের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসিফ মাহমুদ নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন। এ সময় সংস্থাটির এসআই আবুল কালাম আজাদ, এএসআই গোলাম রব্বানী, এ এস আই খালেদা খাতুন,সিপাহী মেহেদী হাসানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসিফ মাহমুদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে যাত্রীবাহী বাসে মিলল ১৪০০ পিস ইয়াবা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x