ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মান্দায় ট্যাপে*নটাডলসহ গ্রে*প্তার-৪

মান্দায় ট্যাপে*নটাডলসহ গ্রে*প্তার-৪
ছবি:প্রতিকী

নওগাঁর মান্দায় ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলা কোর্ট মসজিদের দক্ষিণ পাশে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মান্দা উপজেলা গেট এলাকার মাহমুদুল হক (৪৫), চকরামাকান্ত পূর্বপাড়ার সুজন হোসেন (২৭) এবং বড়পই উত্তরপাড়ার আব্দুল হাকিম (২৪) ও ইকবাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, ওই আমবাগানে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় খুচরা মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মান্দায় ট্যাপে*নটাডলসহ গ্রে*প্তার-৪

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
মান্দায় ট্যাপে*নটাডলসহ গ্রে*প্তার-৪
0:00 0:00
1.0x