ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ইয়াবাসহ আটক আশরাফুল গাজী

নাটোরে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ আশরাফুল গাজী (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আশরাফুল গাজী ওই এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এএসআই গোলাম রব্বানী, এএসআই জান্নাতুল নাঈম আল ফেরদৌস এবং সৈনিক মোছা. বেনজিন আক্তার ববি।

অভিযান চলাকালে আটক ব্যক্তির কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।"

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগও জোরদার করা হয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও বেগবান হবে।"

বিষয় : আটক নাটোর ইয়াবা

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
0:00 0:00
1.0x