ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির মামলায় মাসুদ গ্রেপ্তার

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মাসুদ দেওয়ান

বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মাসুদ দেওয়ান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ উপজেলার রামপুরা গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার রামপুরা গ্রামে ৩৮ বছর বয়সী এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের মাসুদ দেওয়ান। ওই গৃহবধূর স্বামী রাত ৩ টায় মাছ ধরতে বাড়ি থেকে বেরুলে তিনিও তার সাথে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিকভাবে ওই গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ প্রতিবেশিরা দৌড়ে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলেন। এসময় কৌশলে মাসুদ দেওয়ার পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই অভিযুক্ত মাসুদ দেওয়ানকে রামপুরা গ্রাম থেকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : গ্রেপ্তার গৃহবধূ শ্লীলতাহানি

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির মামলায় মাসুদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x