ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দুই যুবককে কু/পি/য়ে জখম

ছবি: প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় নানার বাড়ির জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দুই যুবককে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নাটোর সদর উপজেলার নজরপুর গ্রামের মিতু তালেবের ছেলে তামিম হোসেন (২৬) ও একই এলাকার মাসুদ রানার ছেলে জিতু (২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে আত্মীয় আসাদুল প্রাং (৪৫), তার ছেলে জীবন প্রাং (২৪) ও স্ত্রী শাহিনা বেগমের (৩৯) কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আসাদুল ও তার ছেলে জীবন চাকু দিয়ে তামিম ও জিতুর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে তামিমের গলায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিতুর ডান পাঁজরে আঘাত লাগায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি )ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দুই যুবককে কু/পি/য়ে জখম

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x