ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় স্যানিটারি ন্যাপকিনের কারখানায় জরিমানা,প্রতিষ্ঠান সিলগালা

ছবি: প্রতিনিধি

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ আগস্ট)  দুপুরে বগুড়া মহানগরের চক ফরিদ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

"এশা এন্টারপ্রাইজ" নামক একটি প্রতিষ্ঠানে পরিচালিত যৌথ অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি নারীদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু দিয়ে তৈরী করছিলো যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ।কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই তৈরী হচ্ছিল এই পণ্যটি।

বিএসটিআইয়ের অনুমোদনের বাধ্যতামূলক পণ্য হওয়া সত্ত্বেও অনুমোদনহীন ভাবে পণ্যটি তৈরি করা হচ্ছিল।। এছাড়াও মোড়কের গায়ে ভুল ঠিকানা (ধামরাই,ঢাকা) ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো প্রতিষ্ঠানটি।

এছাড়াও অনুমোদনহীন ভাবে নিম্নমানের নেবুলাইজার মেশিন এবং ব্রেস্ট ফিডিং পাম্প মেশিন তৈরী করছিলো। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ।

এই সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার আইন অনুযায়ী (দুই) লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের স্যানিটারি ন্যাপকিন তৈরির অংশটি সাময়িক সিলগালা করা হয়।

যৌথ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশের চৌকষ টীম।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় স্যানিটারি ন্যাপকিনের কারখানায় জরিমানা,প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x