ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুরে চেকপোস্টে ইয়াবাসহ যুবক আ,ট,ক

পুলিশের তল্লাশিকালে ৪০০ পিস ইয়াবা সহ হক মিয়া (২৮) নামে এক যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল চেকপোস্টে পুলিশের তল্লাশিকালে ৪০০ পিস ইয়াবা সহ হক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝাঞ্জাইল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক হক মিয়া উপজেলার মিনকিফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট পার্টির ইনচার্জ এসআই হারুন দায়িত্ব পালনকালে একটি অটোবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করছিলেন। এ সময় হক মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করেন। পরে এসআই হারুন ধাওয়া করে তাকে আটক করেন।

পরে পুলিশ সদস্য ও উপস্থিত সাক্ষীদের সামনে প্যাকেটটি খুলে দুটি কালো জিপার প্যাকেটে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাগুলো জব্দ করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোস্টে পুলিশের তৎপরতায় ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দুর্গাপুরকে মাদকমুক্ত রাখতে চেকপোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে চেকপোস্টে ইয়াবাসহ যুবক আ,ট,ক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x