নওগাঁর আত্রাইয়ে সরকারি জায়গার গাছ কাটার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডাদেশ পাওয়া ব্যাক্তি উপজেলার সদুপুর দক্ষিণ পাড়া গ্রামের মিন্টু প্রামাণিক।
বুধবার (১৯ আগষ্ট ) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান। তিনি বলেন,সরকারি জায়গায় লাগানো গাছকাটা হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় বন আইনের ১৮৬০ এর ২৯১ ধারায় মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।