ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কা/রা/দ/ণ্ড

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জয়পুরহাট সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের উদ্যোগে পরিচালিত অভিযানে মোট আটটি মোবাইল কোর্ট মামলা করা হয়। অভিযানে ২০ গ্রাম গাঁজা ও ছয়টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের পলি কাদোয়ার মো. আবু সুফিয়ান (২৫), আদমদীঘির সান্তাহারের মো. লালু মন্ডল (২৩), নওগাঁর হয়তকি ডাঙ্গার মো. হারুন রশিদ (৩০), হাতিবান্ধার মধ্য গুডিবাড়ির মো. নজরুল ইসলাম সিফাত (৩৩), দিনাজপুরের পার্বতীপুর ধোপীপাড়ার সুজন শেষ (২০) ও মো. আমিনুল ইসলাম (২৫), জয়পুরহাটের নিশির মোড়ের মো. দোলন (২৯) এবং পার্বতীপুরের মো. সাইফুল ইসলাম (৪০)।

পরে জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন। এর মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অপর সাতজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন দাখিল করেন জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কা/রা/দ/ণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x