ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

অটোরিকশায় মিললো ৪৮০ বোতল ফে,ন,সি,ডিল,-আটক-১

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশার বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঝানজাইল নাইট চেকপোস্টের ডিউটি শেষে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের গাড়ি থামানো মাত্র ওই ব্যক্তি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে এসআই (নিঃ) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি করে বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। পরে ফেনসিডিল ও আটক যুবককে অটোরিকশাসহ দুর্গাপুর থানায় নেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অটোরিকশায় মিললো ৪৮০ বোতল ফে,ন,সি,ডিল,-আটক-১

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x