ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

বগুড়ার আদমদীঘিতে ফার্মেসী দোকান থেকে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়েছেন ফার্মেসী মালিক। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপের সত্বাধীকারি জহুরুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এই সুযোগে আলামিন তার ওষুধের দোকানের গেটে চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন। এসময় চেয়ার ভেঙে তিনি পড়ে যান। পাশর্^বর্তী দোকানদার মাসুদ বিষয়টি টের পেয়ে দৌঁড়ে এসে তাকে ধরে ফেলেন। এরপর লোকজন জড়ো হলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করেন। স্থানিয়রা শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।  

কিটনাশক দোকানী জিল্লুর রহমান মামুন জানান, যদি অভিযুক্তকে শাস্তিস্বরূপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো, তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত আলামিন তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x