ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালত চলাকালে হামলা,আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালত চলাকালে হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়া এবং বিচার কাজ ভুন্ডুলের চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় ৭ম শ্রেণী পড়ুয়া (১২) বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার  মো. মনিরুজ্জামান অভিযান চালান। অভিযানে সংবাদের সত্যতা এবং কনের জন্মসনদ ও অন্যান্য তথ্যের আলোকে সেখানে ভ্রাম্যমান আদালত বসান। আদালত চলাকালে বরের ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ হামলা চালায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে গ্রেফতার করে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, খবর পাওয়ামাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায়  জড়িতদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালত চলাকালে হামলা,আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x