ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আদমদীঘিতে প্রতিবেশির বাঁশের আঘাতে আহত আইয়ুবের ৫ দিন পর মৃ/ত্যু

মৃত আইয়ুব আলী, ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে মারপিট ঘটনার পাঁচ দিন পর গুরুতর আহত আইয়ুব আলী (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আইয়ুব আলী উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের সরদারপাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে। এর আগে মারপিট ঘটনায় গত ২৯ আগস্ট নিহতের ভাই ফারুকের স্ত্রী আলপোনা বেগম বাদী হয়ে একই গ্রামের আরিফুল ইসলাম জনি (৪০), তার মা আফরোজা (৬০) ও করজবাড়ী গ্রামের  ইসমাইল হোসেনের ছেলে শাহ আলমের (৫৫) নামে থানায় একটি মামলা করেছিলেন। 

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকাল বেলা ১১টার দিকে উপজেলার সান্দিড়া সরদারপাড়া এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম জনি ক্ষিপ্ত হয়ে মামলার বাদি আলপোনা বেগমের মাথায় ইটের আঘত করেন। বিষয়টি জানার পর আলপোনার স্বামী ফারুক হোসেন ও তার বড় ভাই আইয়ুব আলী এগিয়ে আসেন। এসময় জনৈক আনোয়ার হোসেনের ধানের জমি সংলগ্ন রাস্তায় তারা পৌঁছলে জনি তাদেরকে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। এতে তারা দুই ভাই গুরুতর আহত হন। পরে স্বজনরা আহতদের চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় চিকিৎসা শেষে গত ৩০ আগস্ট আইয়ুব আলীকে পুনরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া আইয়ুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে প্রতিবেশির বাঁশের আঘাতে আহত আইয়ুবের ৫ দিন পর মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x