ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে বাসে কাঠের বক্সে মিলল সাড়ে ৪ কেজি গাঁ/জা,গ্রে/প্তার-১

ছবি: প্রতিনিধি

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. হাবিবুর রহমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নাটোর সদর থানার হাগুরিয়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে ‘রাজদূত’ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি কাঠের বিশেষ বক্স জব্দ করা হয়।

শনিবার (৫০ সেপ্টেম্বর) আসামিকে আদালতে প্রেম করা হবে।

​গ্রেপ্তার হাবিবুর রহমান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ী গ্রামের মো. মোমেন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত নাটোরের লালপুর উপজেলার মো. ফিরোজ খান (৩৫) নামের আরেক আসামি কৌশলে পালিয়ে যান।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর থেকে পাবনাগামী ‘রাজদূত’ নামের একটি বাস নাটোরের হাগুরিয়া এলাকার এফএনএ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সেটিতে অভিযান চালানো হয়। বাসের পেছনের সিটে বসা যাত্রী হাবিবুর রহমানের ডান হাতে থাকা ও পায়ের মাঝে রাখা কাঠের বক্স তল্লাশি করে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান পরিবহনের খবর পেয়ে আমরা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করি। যাত্রীবেশে অভিনব কায়দায় কাঠের বক্সে গাঁজা বহন করা হচ্ছিল। আমাদের চৌকস টিম হাতেনাতে আসামিকে গ্রেপ্তার ও আলামত জব্দ করতে সক্ষম হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।"

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামি ফিরোজ খানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে বাসে কাঠের বক্সে মিলল সাড়ে ৪ কেজি গাঁ/জা,গ্রে/প্তার-১

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x