ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আদালতে হাজিরা দিতে এসে ধারা*লো অ*স্ত্রসহ আট*ক-১১

ছবি: প্রতিনিধি

নড়াইলে মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বরে আইনজীবীর চেম্বার থেকে ১১ জনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ।  রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো রামদা, দা, চাপাতিসহ ১২টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন-কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

এরা রোববার দুপুরে একটি মারামারির মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন। এ সময় আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়। কী উদ্দেশ্যে তারা এসব ধারালো অস্ত্র নিয়ে আদালত চত্বরে এসেছিলেন, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালাতে ধারালো অস্ত্রগুলো কাছে রেখেছিল তারা।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ১১ জনকে দেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। #

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদালতে হাজিরা দিতে এসে ধারা*লো অ*স্ত্রসহ আট*ক-১১

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x