ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় জজ কোর্টের আইনজীবীকে কোপা*লো ছিন*তাইকারী

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরজুড়ে পকেটমার ও ছিনতাইকারী চক্রের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এবার খোদ জজ কোর্টের এক আইনজীবীকে অতর্কিত হামলা চালিয়ে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত আইনজীবীর নাম মোঃ মাহবুব হাসান (৩২)। তিনি বগুড়া জজ কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী এবং দশটিকা উত্তরপাড়া এলাকার মৃত আহমদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শতাব্দী পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কোর্টের কার্যক্রম শেষ করে অ্যাডভোকেট মাহবুব হাসান রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শতাব্দী পাম্পের বিপরীতে পৌঁছালে তিন সদস্যের একটি চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী চক্র তাঁর রিকশার গতিরোধ করে। সন্ত্রাসীরা জোরপূর্বক তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অ্যাডভোকেট মাহবুব সাহসিকতার পরিচয় দিয়ে এক ছিনতাইকারীকে শক্ত হাতে ধরে ফেলেন, তবে অপর দুই সদস্য পালিয়ে যায়।

আটককৃত ছিনতাইকারীকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মুহূর্তেই চ্যালোপাড়া ব্রিজের দিক থেকে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীসহ ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এসে অতর্কিত হামলা চালায়। তারা রামদা ও চাপাতি দিয়ে অ্যাডভোকেট মাহবুবের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর শহরের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, বগুড়ায় বর্তমানে পকেটমার, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের জীবন চরম অনিরাপদ হয়ে পড়েছে। দিনদুপুরে কিংবা সন্ধ্যায় ব্যস্ততম সড়কেও নিরাপত্তার চরম অভাব দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে আহত পরিবারের আকুল আবেদন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় জজ কোর্টের আইনজীবীকে কোপা*লো ছিন*তাইকারী

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x