ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে বাসে তল্লাশি,হেরো*ইনসহ যুবক গ্রে*প্তার

ছবি: প্রতিনিধি

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. হক সাহেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে শুভেচ্ছা ইটভাটার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে E-4 আসনে বসা হক সাহেবের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হক সাহেব চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা গুঠা গ্রামের মৃত বেল্লালের ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু জানান, এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠানো হবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে বাসে তল্লাশি,হেরো*ইনসহ যুবক গ্রে*প্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x