ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর গলা*কে*টে হ*ত্যা

ছবি: প্রতিনিধি

বগুড়ায়  দাম্পত্য কলহের জেরে রাকিবুল হাসান বকুল (নাম বয়স উল্লেখ নেই) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় হাসুয়ার আঘাতে রাকিবুলের গলা কেটে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর রাকিবুলের শ্বশুর সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন ও শালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত রাকিবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে রাকিবুলের দ্বন্দ্ব হয়। পরে তার শ্যালকসহ কয়েকজন তার ওপর হামলা করলে আহত হয়ে তিনি মারা যান। কী কারণে দ্বন্দ্বের সূত্রপাত এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর গলা*কে*টে হ*ত্যা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x