ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মান্দায় পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আ*টক

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক হিন্দু নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে জিয়াবুর রহমান (৪২) নামে এক ইউপি সদস্য পদপ্রার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীকেও আটক করা হয়। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টির আফজালের ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে। আটক নারী জোতবাজার এলাকার শ্রী সুব্রত দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকায় একটি ঘরে ওই নারীর সঙ্গে পরকিয়া করতে যায় জিয়াবুর রহমান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে জিয়াবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মান্দায় পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আ*টক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x