রবিবার (৪ অক্টোবর) ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নের্তৃত্বে "আফিফ চিপস" কারখানা, নিশিন্দারা, উত্তরপাড়া, বগুড়া মহানগর অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়, ১. অস্বাস্থ্যকর ও অত্যন্ত নোংরা পরিবেশে চিপস তৈরি করতে দেখা যায়।
২. নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রয়ের জন্য সংরক্ষণ করতে দেখা যায়।
৩. চিপস তৈরীতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করতে দেখা যায়।
৪. মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার করে চিপস তৈরি করতে দেখা যায়।
৫. গুনগত মান যাচাই ছাড়াই নিন্মমানের রং ব্যবহার করতে দেখা যায়।
৬. খাদ্যকর্মীগণ যাথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে "আফিফ চিপস" প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় আনুমানিক ৩ মন ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয় এবং ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, মোঃ সাখাওয়াত হোসেন, দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, বগুড়া সদরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন র্যাব-১২ এবং জেলা পুলিশের চৌকস টিম।