তারুণ্যকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ায় 'শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬' শুরু হয়েছে।রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। উদ্বোধক ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, বাজুস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও স্পন্সর শরিফুল ইসলাম, সদস্য সচিব শাকিল আহমেদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন। সঞ্চালনায় ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন ফুটবল পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন রুবেল এবং সদস্য সচিব সম্রাট হোসেন। পরিচালনা কমিটির সদস্য তুষার, সহিদ, সাগর, মনির এখলাস, মুক্তার, রুহুল, রাহুল, আমিন পাশারী। খেলায় ১৭নং ওয়ার্ড ২ -০ গোলে ১নং ওয়ার্ডকে পরাজিত করে জয় লাভ করেছে।
মুন্না ২টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচের শেরোপা লাভ করেছে। ধারা বর্ণনায় ছিলেন আল আমিন।
