বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ৩৬ জুলাইয়ের স্মৃতি স্মরণে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সারিয়াকান্দি উপজেলা ছাত্রদল ও মোকামতলা উপজেলা ছাত্রদল।
ম্যাচের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম।
খেলা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আয়োজক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।