ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুরে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনের খেলায় পৌরসভার দক্ষিণ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে গুজিরকোনা একাদশ।

দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। খেলার মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।

প্রথম দিনের খেলায় গুজিরকোনা একাদশ ও পৌরসভার দক্ষিণ পাড়া একাদশ মুখোমুখি হয়। খেলায় গুজিরকোনা একাদশ ১-০ গোলে জয়লাভ করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। অন্যদিকে, প্রথম ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ পাড়া একাদশ।

আয়োজকদের প্রত্যাশা, আটটি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশ এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম. রফিকুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রিয়াজুল করিম রিপন, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান, সম্রাট গনি প্রমুখ।

টুর্নামেন্টের আয়োজক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটবে এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো ঘিরেও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি এলাকায় আনন্দ, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ৮ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x