ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পত্নীতলায় বিজিবির অভিযানে মূর্তি উদ্ধার

ব্যাটালিয়ন (১৪ বিজিবির) উদ্ধারকিত বিষ্ণুমূর্তি

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ১৪ বিজিবির মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, খঞ্জনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত মরাডাঙ্গা বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে চোরাকারবারী একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সমবেত হয়। 

তাৎক্ষণিকভাবে বিজিবির সহকারী পরিচালক হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যবিশিষ্ট বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি ফেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে বিজিবি। 

পরবর্তীতে স্থানীয় নজিপুর জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের প্রতিনিধি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটিকে ১১,১২ দশকে ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক।

বিষয় : নওগাঁ মূর্তি উদ্ধার

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পত্নীতলায় বিজিবির অভিযানে মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x