ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সাবগ্রাম খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

সাবগ্রাম খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
ছবি: প্রতিনিধি

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং একটি স্বাস্থ্যকর ও মাদকমুক্ত সমাজ গঠনের মহান লক্ষ্যে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে আয়োজিত শুরু হওয়া‘ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। এই টুর্নামেন্টকে সামনে রেখে সাবগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্থানীয় চকসরতাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার  মাঠে আয়োজিত এক  অনুষ্ঠানে দলটির খেলোয়াড়দের হাতে (জার্সি) তুলে দেওয়া হয়।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাবেদ আলী ফকিরের সভাপতিত্বে জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও বগুড়া সদর উপজেলা বিএনপির ফুটবল টুর্ণামেন্ট কমিটির সদস্য আতাউর রহমান মিঠু।

অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য, ক্রীড়ানুরাগী, সমাজসেবক, টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আতাউর রহমান মিঠু বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের ভূমিকার কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা বাজে সঙ্গ ও মাদক থেকে দূরে থাকবে। সাবগ্রাম ইউনিয়নের এই টুর্নামেন্ট তরুণদের একতাবদ্ধ করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে বড় অবদান রাখবে।"

জার্সি পেয়ে উচ্ছ্বসিত ৯নং ওয়ার্ড দলের খেলোয়াড়রা জানান, এই ধরণের টুর্নামেন্ট তাদের খেলায় আরও অনুপ্রাণিত করবে এবং তারা মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাবগ্রাম খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
সাবগ্রাম খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
0:00 0:00
1.0x