ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের তারুণ্যনির্ভর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তরুণদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলোয়াড়দের জন্য অবসরকালীন সরকারি ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এই টুর্নামেন্টে বগুড়ার ১৩ টি উপজেলা ও নবসৃষ্ট সিটি কর্পোরেশন মিলিয়ে মোট ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করেছে। 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে জানান, বগুড়ার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম এবং তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমির ওপর ১২০ কোটি টাকা ব্যয়ে আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ ছাড়া জেলার ১১৫টি ইউনিয়নে সরকারিভাবে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বগুড়ার ক্রীড়া ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার মাটি থেকে জাতীয় পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। সারা বছর খেলাধুলা চালু রাখতে আগামী সেপ্টেম্বরের ৯ থেকে ১১ তারিখের মধ্যে জাতীয়ভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসার টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।

উদ্বোধনী আয়োজনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের পাশাপাশি অন্তত ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল দুপচাঁচিয়া উপজেলা দলের মুখোমুখি হয়। ট্রাইবেকারে সারিয়াকান্দি উপজেলাকে ৫-৪ গোলে হারায় দুপচাচিয়া উপজেলা।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x