ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জেলা প্রশাসক গোল্ডকাপ শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি'র জয়

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া সিটি কর্পোরেশন ও শেরপুর উপজেলা দলের মধ্যকার ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। নির্ধারিত সময়ের খেলায় সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫–৪ গোলে শেরপুর উপজেলা দলকে পরাজিত করে বগুড়া সিটি কর্পোরেশন।

ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা বিএনপির নেতৃবৃন্দসহ হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি'র জয়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x