ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সান্তাহারে ব্যতিক্রমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

বগুড়ার সান্তাহারে ব্যতিক্রম প্রাইভেট এন্ড কোচিং সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সান্দিড়া খেলার মাঠে ব্যতিক্রম প্রাইভেট এন্ড কোচিং সেন্টার ও এর অঙ্গ প্রতিষ্ঠান আহিল’স ফ্যাশনের যৌথ উদ্যোগে হাড়িভাঙা, সুচে সুতা লাগানো, বালিশ খেলা, এক পলকে দেখা, হাঁস খেলা ও ৭টি দলের অংশ গ্রহণে একটি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। ব্যতিক্রম প্রাইভেট এন্ড কোচিং সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সান্দিড়া স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার বাবলু, শিক্ষক রুবেল হোসেন, স্টার ক্লাবের নয়ন হোসেন, সুমন ও ইফসুফ প্রমুখ। 

ফুটবল খেলায় অষ্টম শ্রেণী পর্যন্ত ‘অরা ৯৯৯টি প্লাস’ ও এইচএসসি পর্যন্ত প্রতিযোগীতায় ‘ফালকোন স্টাইকার’ চ্যম্পিয়ন হয় এবং অষ্টম শ্রেণী পর্যন্ত ‘ রয়েল এফটি’ ও এইচএসসি পর্যন্ত প্রতিযোগীতায় ‘ সাইলেন্স কিলার’ রানার্সআপ হয়। সকল খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সান্তাহারে ব্যতিক্রমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x