ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ ব্যাবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক গম্ভীরা

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এর উদ্বোধন করেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এতে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা গম্ভিরা পরিবেশনা করেন।

নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিভিন্ন বিষয়ের উপর জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় চার শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।

এসময় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন ও ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ ব্যাবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক গম্ভীরা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x