ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার পরাগ

খালেদ হোসেন পরাগ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ দিনের সফরে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পাবনা জেলার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগ। ইতোমধ্যেই তাঁর পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে সরকারি সফরের প্রশাসনিক মঞ্জুরি জ্ঞাপনের আদেশ জারি দেওয়া হয়েছে।

খালেদ হোসেন পরাগ পাবনা পৌর এলাকার শালগাড়িয়া থানাপাড়ার মৃতঃ তোসাদ্দেক হোসেন বেনু এবং মোছাঃ আনোয়ারা হোসেনের সন্তান। তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠক ও বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডা, সৌদি আরব, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, ভুটান ও জাতিসংঘের মহাসচিবসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠকেও অংশগ্রহণ করেন।

এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে খালেদ হোসেন পরাগও অংশ নিবেন। এবং চিত্রধারণ করবেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার পরাগ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x