ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুরে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবি

ছবি: প্রতিনিধি

একটি খেলার মাঠ বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। যে মাঠে একসময় খেলার জন্য সিরিয়াল দিতে হতো, কে আগে খেলবে তা নিয়ে প্রতিযোগিতা চলত, সেই ঐতিহ্যবাহী মাঠ আজ সংস্কারের অভাবে পরিত্যক্ত হওয়ার পথে। মাঠের মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় পুকুর ও গর্ত। দীর্ঘদিন ধরে খেলাধুলা না হওয়ায় হারিয়ে যাচ্ছে মাঠটির প্রাণচাঞ্চল্য। এমন পরিস্থিতিতে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জ্ঞানের উৎস পাঠাগারের প্রতিষ্ঠাতা আল রুমান হাসান ও সহপাঠীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জ্ঞানের উৎস পাঠাগারের ওয়েবসাইট ও নিজের ফেসবুক পোস্টে মাঠ সংস্কারের দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আল রুমান হাসান তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় নিয়মিত খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও চন্ডিগড় ইউনিয়ন যেন খেলাধুলা থেকে অবসর নিয়েছে। অথচ একসময় এই মাঠ ছিল তরুণদের খেলাধুলা, আনন্দ ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র।

তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলা ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে একটি খেলার মাঠের কোনো বিকল্প নেই। মাঠের অভাবে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যৎ সমাজের জন্য উদ্বেগের বিষয়।

টুর্নামেন্ট আয়োজন, মাঠ সংস্কারের আকাঙ্ক্ষা জ্ঞানের উৎস পাঠাগারের পক্ষ থেকে সম্প্রতি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা উল্লেখ করে আল রুমান হাসান বলেন, আলহামদুলিল্লাহ, সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাটি সম্পন্ন করতে পেরেছেন। তবে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে তাঁর ব্যক্তিগতভাবে অনেক অর্থ ব্যয় হয়েছে। এ ছাড়া প্রতি মাসে পাঠাগারের ম্যাগাজিন, সংবাদপত্র, ওয়েবসাইট পরিচালনাসহ অন্যান্য খরচও তাঁকেই বহন করতে হয়।

তিনি আরও বলেন, অর্থসংকটের কারণে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আনুষ্ঠানিক আবেদন করতে পারছেন না। মাঠ সংস্কারের বিষয়ে একাধিকবার বড় ভাইদের পরামর্শ নিয়েছি। কার্যত কোন উদ্যোগ গ্রহণ করতে পারছেন না।

পাঠাগার প্রেমী আল রুমান হাসান বলেন, বাধ্য হয়ে জ্ঞানের উৎস পাঠাগারের ওয়েবসাইট ও ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন। তিনি ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিশেষ করে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি মাঠটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারাই তো সমাজ গড়ার কারিগর। আপনাদের চোখের সামনে আমাদের ঐতিহ্যবাহী মাঠটি নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত এই মাঠের সংস্কার চাই। আমরা আমাদের আগের মতো প্রাণবন্ত খেলার মাঠ ফিরে চাই।’

স্থানীয়দের মতে,একসময় খেলোয়াড়দের পদচারণায় মুখরিত মাঠ, এখন ছোট-বড় গর্ত ও পুকুরে বেহাল দশা।

চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের মাঠটি সংস্কার করা হলে শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে। নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকায় সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি হতে পারে। তাই মাঠটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x