ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় সাজেদা সামাদ এমপি'র ক্রীড়া সামগ্রী বিতরণ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের পক্ষ থেকে রবিবার দুপুরে বগুড়া মহানগরীর সবুজবাগস্থ জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। 

মাদরাসার অধ্যক্ষ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর সেক্রেটারী মরিয়ম বেগম মুন্নী, মহিলা নেত্রী হাফিজা খাতুন, মাদরাসার উপাধ্যক্ষ নাজমুস সাকলাইন নাকিব, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কাওনাইন নাঈম, মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজেদা সামাদ এমপি বলেন, শিক্ষার্থীদের ইসলামী আদর্শে গড়ে উঠে দেশকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের পথে পরিচালিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চাই যুবসমাজকে সব ধরনের অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে রাখে।

তিনি আরো বলেন, বিতরণকৃত এই ক্রীড়া সামগ্রী তোমাদের খেলায় আরও বেশি উৎসাহ জোগাবে এবং পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও সমান পারদর্শিতা দেখাবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে হয়তো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করা খেলোয়াড় গড়ে উঠবে ইনশাআল্লাহ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় সাজেদা সামাদ এমপি'র ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x