ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বগুড়ার ঐতিহাসিক ধরমপুর খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় বগুড়া রয়েল ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে লিজেন্ড ওরিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ও খাসি জয় লাভ করেছে।

খেলাকে ঘিরে আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল ।

ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মশিউর  রহমান শামীম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামিমসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের।

আমন্ত্রিত অতিথি ছিলেন বাজুস বগুড়া জেলা শাখার সহ সভাপতি মেহেদী হাসান, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হিরু।

বাজুস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান স্বাধীন, সহ সভাপতি মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, হিরা, রনজু, নজরুল ইসলাম বাবু, ১৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আকতার জাহান শিল্পী, সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা শিরিনসহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজক হিসেবে ছিলেন তরুন সমাজসেবক ও  কিয়া জুয়েলার্সের সত্ত্বাধিকারী মোঃ আউয়াল হোসেন। 

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলা উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x