ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ার গাবতলীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার শালুকগাড়ীতে যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।

 (২৬ সেপ্টেম্বর) স্থানীয় শালুকগাড়ী যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপালতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাজেদুর রহমান সুজন। তিনি গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, নেপালতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাবের গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী হাটের বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহাগ মিয়া। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ার গাবতলীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x